Thursday 20 August, 2026

For Advertisement

বিচার বেচাকেনা ডাকাতির চেয়েও খারাপ: প্রধান বিচারপতি

5 May, 2023 6:11:13

বিচার বেচাকেনার জিনিস নয়, কোনো বিচারক যদি বিচার বেচাকেনা করেন; তাহলে সেটা ডাকাতির চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, এ ধরনের বিচারক থাকলে তাদের প্রত্যাহার করে নেওয়া হবে।

বুধবার (৩ মে) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পরে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় তিনি আইনজীবীদের সহনশীল হওয়ার আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের অনেক সময় ন্যায় বিচার পেতে কষ্ট হয়। এখনও আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচারকাজ দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য। তিনি বলেন, বিচারপ্রার্থীরা যাতে স্বল্প সময়ে বিচর পায়, সেই জন্য বিচারকদের পাশাপাশি আইজীবীদের সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবীরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore