Saturday 28 November, 2026

For Advertisement

কর্মক্ষেত্রে হয়রানি ও নির্যাতন প্রতিরোধে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগ

23 November, 2026 4:24:48

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধে কর্মীদের সচেতনতা বাড়াতে সেফগার্ডিং পলিসি নিয়ে ওরিয়েন্টেশন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

রোববার (২২ নভেম্বর) আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্র ও হেনা আহমেদ হাসপাতালের ২৬ জন কর্মী অংশ নেন। প্রতিষ্ঠানটি মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের অধীনে পরিচালিত।

ওরিয়েন্টেশনে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধে প্রণীত PSHEA Policy এবং Child Safeguarding Policy সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষা, কর্মীদের দায়িত্ব, অভিযোগ জানানোর নিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া তুলে ধরা হয়।

আলোচনায় কর্মক্ষেত্রে পেশাগত শিষ্টাচার, পারস্পরিক সম্মান এবং প্রতিষ্ঠানের সুরক্ষা নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন সেফগার্ডিং কমিটির ফোকাল পারসন ও স্বাস্থ্য সেক্টরের প্রজেক্ট ম্যানেজার মাহফিদা দীনা রুবাইয়া এবং কো-ফোকাল পারসন ও সিনিয়র হিউম্যান রিসোর্স অফিসার সাম্মিয়া সাকিন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মীদের মধ্যে সুরক্ষা নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানে জবাবদিহিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore