Thursday 19 November, 2026

For Advertisement

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বরবটির সালাদ খান

17 May, 2021 7:15:54

মহামারি করোনাকালে সুস্থ থাকাটা জরুরি। শরীর সুস্থ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মহামারি ছাড়াও প্রচণ্ড গরমে আমরা অনেকেই দুর্বল হয়ে পড়ি। যার ফলে সহজেই শরীরে বাসা করতে পারে এই ভাইরাসটি। তাই সবার আগে প্রয়োজন নিজের শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে গড়ে তোলা।

এর জন্য আমাদের জীবনধারা এবং খাদ্যাভাস সঠিকভাবে পরিবর্তন করা খুবই দরকার।

এই প্রচণ্ড গরমে আমরা অনেকেই সহজপাচ্য খাবার খেতে চাই যাতে হজমের সমস্যা না হয়। আবার পেটও ভরা থাকে।

সহজপাচ্য খাবার মধ্যে অনেকেরই মাথায় আসে স্যালাদ। সবুজ সালাদ সকলেরই খুব প্রিয়।

এই সালাদে আপনাকে যোগ করতে হবে একটি বিশেষ উপাদান। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।

সেই উপাদানটি হলো বরবটির বীজ। সবুজ সবজি এবং ফল এই মুহূর্তে খাওয়া কতটা দরকারি তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই।

উপকরণ

এক কাপ বরবটির বীজ, একটি মাঝারি সাইজের কুচি করা টমেটো, একটি কুচি করা শসা, একটি পাকা আম, ৫০, গ্রাম চিজের টুকরো, চার ভাগের এক ভাগ এবং কুচি করা পিনাট , কুচি করা ধনেপাতা।

প্রণালি

বরবটির বীজগুলোকে ৪ থেকে ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিন। সিদ্ধ করার সময় কম পানি ব্যবহার করুন।

একটি বড় বাটি নিন এবং তাতে সিদ্ধ বীজগুলোর সঙ্গে টমেটো, শসা এবং চিজ মিশিয়ে নিন। এবারে সঙ্গে পিনাট মিশিয়ে আরেকবার নাড়িয়ে নিন। স্বাদমতো লবণ দিয়ে দিন। চাইলে কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিন কুচি করা ধনেপাতা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore