Wednesday 28 October, 2026

For Advertisement

ভাত খাওয়ার মাঝে পানি খেলে যা হয় জানুন

19 October, 2023 6:03:18

শরীর সুস্থ রাখতে ও বেঁচে থাকতে পানির কোনো বিকল্প নেই। শরীরের দূষিত পদার্থ বের করা থেকে শুরু করে শরীরে অক্সিজেনের যোগান দেওয়ার মতো কাজ করে পানি। এ কারণে দৈনিক তিন থেকে চার লিটার পানি খাওয়া সবার জন্য জরুরী।

তবে পানি নির্দিষ্ট সময়ে খাচ্ছেন কিনা তার ওপর নির্ভর করে সুস্থতা। অর্থাৎ সময় মতো পানি খাওয়া জরুরি। আসলে ভুল পদ্ধতিতে পানি খেলে এর ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। এক্ষেত্রে খাবার হজমের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভারী খাবার খাওয়ার মাঝে পানি খাওয়া উচিত নয়। এমন কি খেতে বসার ঠিক আগে কিংবা খেয়ে উঠতেই সঙ্গে সঙ্গে পানি খেলেও হতে পারে হজমের সমস্যা।কারণ এ সময় পানি শরীরের ঢুকে গ্যাস্ট্রিক জুসের সঙ্গে মিশে যেতে পারে। তার ফলে তার কাজের ক্ষমতা কমে গিয়ে খাবার হজম হতে বেশি সময় লাগতে পারে। তাই অন্তত খাওয়ার আধা ঘন্টা আগে পান করুন আর নয়তো খাবার আধাঘন্টা পরে পানি পান করুন।তবে খাওয়ার মাঝে খুব বেশি গলা শুকিয়ে গেলে সামান্য পানি খেতে পারেন। তবে তার চেয়ে বেশি নয়। এ সময়ে যদি হালকা গরম পানি খেতে পারেন তাহলে আরো উপকার মিলবে। কারণ হজমে সাহায্য করে গরম পানি। আর শরীরও বেশি আদ্র থাকে।

আর মনে রাখবেন, সব সময় পানি খেতে হবে ধীরে ধীরে। কখনো দ্রুত পানি পান করবেন না এতে শরীরের ক্ষতি হতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore