Thursday 19 November, 2026

For Advertisement

আপাতত বন্ধ হলো ক‌রোনার বুস্টার ডোজ

1 March, 2023 7:42:13

করোনার বুস্টার ডোজের টিকাদান সাময়িক বন্ধ করা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মাঝে আবার তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া হবে।

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ‘করোনা টিকার বর্তমান অবস্থা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

চলতি সপ্তাহেই স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকাদান শুরু
তিনি জানান, ‘আজ থেকে করোনার তৃতীয় ও চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে। করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। ১৪ কোটি মানুষ নিয়েছেন দ্বিতীয় ডোজ। তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৭ কোটি মানুষ। ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ জনকে চতুর্থ বা সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয়েছে।’

ডা. আহমেদুল কবীর বলেন, ‘আমরা কোভ্যাক্সের কাছে বুস্টার টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুত শেষ। এ কারণে আপাতত কিছু দিন তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ থাকবে।’

টিকার চাহিদা আগে থেকে দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শেষ হওয়ার আগে চাহিদা দিয়েছি। তারা এই টিকা বিনামূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই পাবো। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মাঝেই বুস্টার ডোজের টিকা আমাদের কাছে আসবে বলে আশা করছি।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore