For Advertisement
প্রেগন্যান্সির সময় দুর্বলতা ভাব কাটে না? যা করবেন!
খাবার খাওয়ার অনিয়ম ও শরীরে পুষ্টির অভাবে এ সমস্যা হয়ে থাকে। জেনে নিন প্রেগ্ন্যাসির সময় শরীর দুর্বল লাগলে কি করবেন…
১। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম খাওয়ার পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত পানি পান করাটাও জরুরি।
২। হবু মায়ের পর্যাপ্ত বিশ্রামও চাই। এ সময় রাতে অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি। এবং দুপুরে দুই ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।
৩। পানি পান করতে গেলেই যাদের গা গুলিয়ে উঠে তারা পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে বমিভাব কমবে, শরীরে সতেজ ভাব চলে আসবে।
৪। টক জাতীয় খাবার দুর্বলতা কাটাতে খুবই সাহায্য করে। তাই খাবার প্লেটে টক জাতীয় ফল যেমনঃ কমলা, মাল্টা রাখুন।
৫। মাথা ঘোরা কমাতে আপেল খুব কার্যকরী। খাবারে রুচি আনতে পিনাট বাটারও কার্যকরী। তাই পিনাট বাটার এবং আপেল খাওয়ার চেষ্টা করুন।
৬। এসময় খালি পেটে থাকা একদম উচিত নয়। বেশিক্ষণ খালি পেটে থাকলে রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে শরীর দুর্বল হতে পারে। তাই কয়েকঘন্টা পরপরই কিছু খাওয়ার চেষ্টা করুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore