Tuesday 17 November, 2026

For Advertisement

প্রস্রাবের জ্বালাপোড়া দূর করবে যে পানীয়

25 August, 2022 1:49:48

প্রস্রাবের জ্বালাপোড়ায় প্রায় কম বেশি সবাই ভোগেন। বিশেষ করে নারীদের এই সমস্যা বেশি। প্রস্রাব আটকে রাখলে বা দীর্ঘক্ষণ পানি পান না করলে মূত্রনালীর সংক্রমণ বাড়ে।

প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হওয়ার মূল কারণ হচ্ছে, মূত্রনালীর সংক্রমণ বা ইউটিই। এই সমস্যা সমাধানে পানি পান করার বিকল্প নেই। পানি পানের পাশাপাশি জুস পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

আজ আপনাদের জানাবো পানীয় সম্পর্কে, যা প্রস্রাবের জ্বালাপোড়ায় ঘরোয়া চিকিৎসা হিসেবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

লেবু পানি: এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে আপনার সকাল শুরু করুন। লেবুর রস রক্ত ও মূত্রনালীর পিএইচ পরিবর্তন করে যাতে ব্যাকটেরিয়া ছড়াতে না পারে।

পালং শাকের রস ও ডাবের পানি: নানা পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাক। সালাদের সঙ্গে কাঁচা খেতে পারেন বা জুস হিসেবেও পান করতে পারেন। পালং শাকের রস ও ডাবের পানি সমপরিমাণ একসঙ্গে মিশিয়ে দিনে অন্তত তিনবার পান করলে এই সমস্যার সমাধান মিলবে।

শসার রস ও লেবু-মধু: শসার রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে দিনে অন্তত ৩ বার পান করুন।

সুস্থ থাকতে হলে প্রতিদিন কমপক্ষে ৬-৮ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। তবে নারীদের প্রতিদিন প্রায় ৯১ আউন্স পানি ও পুরুষদের ‌১২৫ আউন্স পানি পান করতে হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore