For Advertisement
নিঃশ্বাস পরিষ্কার রাখে যে পাঁচটি খাবার
যদি আপনি দূষিত জায়গায় বাস করেন তবে খাবারে কিছু পরিবর্তন আনতে হবে, যা আপনার ফুসফুসকে সুরক্ষিত করতে সহায়তা করতে পারে। টাইমস অব ইন্ডিয়া এমন খাবারের একটি তালিকা প্রকাশ করেছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বায়ু দূষণ জনিত সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করবে। এই পাঁচটি খাবার আপনার নিঃশ্বাস পরিষ্কার রাখবে।
আসুন জেনে নেই…
আদাঃ কাশি এবং সর্দি নিরাময়ের সর্বাধিক ব্যবহৃত ঘরোয়া প্রতিকার গুলোর মধ্যে একটি হলো আদা। এটি প্রদাহবিরোধী গুণাবলীর জন্য পরিচিত। এটি শ্বাসনালী থেকে বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন এবং জিংক এর মত ভিটামিন এবং খনিজ। এগুলো ফুসফুসের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। চা, সালাদ, তরকারি ইত্যাদি আদা যোগ করে খেতে পারেন।
হলুদঃ হলুদ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে প্রদাহ এবং শ্লেষ্মা দূর করে। হলুদের সক্রিয় যৌগ ফুসফুসকে প্রাকৃতিক ভাবে পরিষ্কার করে। এটি রোগপ্রতিরোধ তৈরি করতে এবং শরীরকে ডিটক্সাইফাই করতে সহায়তা করে। দুধ, তরকারি, সালাদে কাচা বা গুড়া হলুদ ব্যবহার করতে পারেন।
মধুঃ মধু একটি প্রাকৃতিক মিষ্টি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়। এটি শ্বাসকষ্টের সমস্যা হ্রাস করে। এটি নিশ্বাস পরিষ্কার করতে এবং ফুসফুসের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হালকা গরম পানিতে এক চামচ মধু আপনার ফুসফুস পরিষ্কার করার জন্য অত্যন্ত উপকারী। এটি সর্দি কাশি থেকে মুক্তি পেতে সহায়তা করে।
রসুনঃ রসুনে অ্যালিসিন নামক একটি শক্তিশালী যৌগ রয়েছে যা অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে কাজ করে এবং শ্বাস প্রশ্বাসের সংক্রমণ নিরাময়ে সাহায্য করে। এটি শ্লেষ্মা এবং শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে। এটি প্রদাহ হ্রাস এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি রাস করতে সাহায্য করে। রসুন হাঁপানি রোগীদের জন্য বেশ কার্যকরী।
গ্রিন টিঃ ওজন রাত থেকে শুরু করে প্রদাহ কমানো গ্রিন টি-এর রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। দিনে দুবার গ্রিন টি খেলে ফুসফুস এর অবস্থার উন্নতি হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore