Thursday 19 November, 2026

For Advertisement

করোনায় দৈনিক শনাক্ত নামল হাজারের নিচে

26 February, 2022 5:42:40

দেশে করোনার দৈনিক শনাক্ত আবার হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় আগের এই সময়ের তুলনায় ছয় শতাধিক কম শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। গত এক দিনে করোনায় মারা গেছেন আটজন।

দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪ জনের। আর মোট শনাক্তের পরিমাণ ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪.১৫ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের একজন এবং রংপুর বিভাগের দুইজন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore