Thursday 19 November, 2026

For Advertisement

পাঁচ সপ্তাহ পর শনাক্তের হার দশের নিচে, মৃত্যু ২৪

18 February, 2022 5:20:33

দেশে বেশ কয়েক দিন ধরে করোনার সংক্রমণ কমতির দিকে। এই ধারাবাহিকতায় গত এক দিনে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ও হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৪ জন, যাতে শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। এর আগে গত ১১ জানুয়ারি শনাক্তের হার ছিল ৮.৯৭ শতাংশ। এর পরেরদিন তা বেড়ে ১১.৬৮ শতাংশ হয়।

এদিকে গত এক দিনে করোনায় মারা গেছেন ২৪ জন। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০৯.৩১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১০.২৪ শতাংশ।

এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। মোট শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন, সিলেট বিভাগের ৩ জন ও রংপুর বিভাগের ১ জন। বরিশাল ও ময়মনসিংহ বিভাগে গত এক দিনে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore