Wednesday 19 August, 2026

For Advertisement

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৯২

14 February, 2022 5:45:20

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৯২ জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৫৩ শতাংশ। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২।

মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন আর নারী সাতজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন। গত এক দিনে রাজশাহী বিভাগের কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

করোনার নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। শুরুতে মৃত্যুর সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে তাও হু হু করে বাড়তে থাকে। করোনার এই তৃতীয় ঢেউয়ে এক দিনে ৪৩ জনের মৃত্যু এবং ১৫ হাজারের বেশি শনাক্ত দেখেছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়েছে বাংলাদেশ। এখন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। গত কয়েক দিন ধরে মৃত্যু ও শনাক্তের নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore