Thursday 19 November, 2026

For Advertisement

আরও ২৮ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫ শতাংশের নিচে

13 February, 2022 5:31:22
Corona Testing

দেশে করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৮৩৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৯ জনের। আর ভাইরাসটি মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ নয় হাজার ৬৬৪ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৮৫ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।

মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী আটজন। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুইজন। গত এক দিনে ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

করোনার নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। শুরুতে মৃত্যুর সংখ্যা কম থাকলেও পরবর্তী সময়ে তাও হু হু করে বাড়তে থাকে। করোনার এই তৃতীয় ঢেউয়ে এক দিনে ৪৩ জনের মৃত্যু এবং ১৫ হাজারের বেশি শনাক্ত দেখেছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়েছে বাংলাদেশ। এখন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore