Thursday 19 November, 2026

For Advertisement

এক দিনের ব্যবধানে শনাক্ত কমেছে ২ হাজার, মৃত্যু ত্রিশের নিচে

11 February, 2022 7:28:46

দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেশ কমেছে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। গতকাল (তার আগের ২৪ ঘণ্টায়) এ সংখ্যা ছিল ৭ হাজার ২৬৪ জন। এ হিসেবে এক দিনের ব্যবধানে শনাক্ত কমেছে ১ হাজার ৯৯৬ জন।

এছাড়া গত এক দিনে মারা গেছেন ২৭ জন। গতকাল (তার আগের ২৪ ঘণ্টায়) এ সংখ্যা ছিল ৪১ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ৩৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫.৪৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪০৩ জন। মোট শনাক্তের হার ১৪.৬৯ শতাংশ।

গত এক দিনে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন ও সিলেট বিভাগের ২ জন। ময়মনসিংহ ও রংপুর বিভাগে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore