For Advertisement
খালি পেটে যেসব খাবার খেলে মারাত্মক ক্ষতি
এমন কিছু খাবার রয়েছে যেগুলি খালি পেটে খাওয়া উচিত নয়। দেখে নিন এই তালিকায় কোন খাবারগুলি রয়েছে এবং কেন এড়াবেন ?
তালিকার প্রথমেই রয়েছে ফলের জুস
খালি পেটে ফলের জুস খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এবং অগ্ন্যাশয় ও যকৃতের ওপর বোঝা বাড়ে।
এড়িয়ে যান সাইট্রাস জাতীয় ফল
পেটে অ্যাসিড উৎপাদন বাড়ানোর পাশাপাশি, খালি পেটে সাইট্রাস জাতীয় ফল খেলে তাতে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে মন্থর করে দেয় ।
খালি পেটে খাবেন না চা-কফিও
খালি পেটে চা-কফি পান করবেন না। কারণ, এটি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসৃতি বাড়ায়। যা অ্যাসিডিটির কারণ হতে পারে।
খালি পেটে এড়ান দই
খালি পেটে ফার্মেন্টেড দুগ্ধজাতীয় খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং বদহজমের কারণ হতে পারে।
কাঁচা শাক-সবজি
খালি পেটে খাওয়া উচিত নয় কাঁচা শাক-সবজিও। কারণ, এতে থাকে অতিরিক্ত ফাইবার। যা হজমে সমস্যা করতে পারে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore