Thursday 19 November, 2026

For Advertisement

যেসব ফল ও সবজি খোসাসহ খেলে উপকারিতা পাওয়া যাবে

11 December, 2021 6:06:41

আমরা জানি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য দারুন উপকারি। কিন্তু আমরা সাধারণত সব ধরনের ফলের খোসা ছাড়িয়ে খেয়ে থাকি। তবে এমন কিছু সবজি রয়েছে যা খোসা না ছাড়িয়ে খাওয়া উচিত।

আমাদের মাঝে অনেকেই আছেন যারা ফল কিংবা সবজি খোসা ছাড়িয়ে খেয়ে থাকে কিন্তু আপনি কি জানেন এমন কিছু ফল ও সবজি আছে যেগুলো খোসা ছাড়িয়ে খাওয়া উচিত নয় বরং খোসাসহ খাওয়া উচিত। আজকের লেখাতে মুলত আপনাদের জন্য রয়েছে এমনি কিছু ফল ও সবজির গুনের কথা।

তাহলে এখন দেখে নেওয়া যাক কোন ধরনের ফল ও সবজি খোসাসহ খাওয়া উচিত :

লেবু :

লেবুর রস চিপে খোসা অনেকেই ফেলে দেন, তবে অনেকের এই খোসা খাওয়ার অভ্যাস রয়েছে। একই কাজ করা হয় কমলালেবুর খোসার ক্ষেত্রেও। কিন্তু কমলালেবু এবং লেবুর ভেতরের চাইতে ২০ গুন বেশী পুষ্টি থাকে এই খোসায়। তাই খোসা ছাড়িয়ে ফেলে না দিয়ে খাওয়ার অভ্যাস করুন।

আলু :

খোসাসহ যে সবজি খাওয়া বা রান্না করা উচিৎ তার মধ্যে অন্যতম আলু। আলু খোসা ছাড়িয়ে খাওয়ার চেয়ে খোসাসহ খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, আলুর খোসার নিচে নাকি সবচেয়ে বেশি পুষ্টি থাকে। আলুর মধ্যে যে ভিটামিন ‘বি’ বা ‘মিনারেল’ আছে তার বিশ শতাংশই থাকে খোসার মধ্যে। এমনকি ফাইবারও থাকে আলুর খোসার মধ্যেই। খোসা ছাড়ালে আলুর পুষ্টিগুণ বেশ অনেকটাই কমে যায়। তাই আলু খোসাসহ খাওয়া উচিৎ।

শসা :

একটু তিতকুটে স্বাদের কারণে অনেকেই শসার খোসা ফেলে দিয়ে খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু শসার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সিলিকা যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত কার্যকরী উপাদান। অপচয় করবেন না এই পুষ্টির। সেই সাথে একটু ময়লা অনুভব হয় বলে গাজরের উপরের পাতলা খোসাও অনেকে ফেলে দিয়ে গাজর খেয়ে থাকেন। কিন্তু গাজরের খোসাতেই অনেক বেশী পুষ্টি উপাদান থাকে যা আমাদের চোখ, ত্বক, কোলনের সুরক্ষা করে। তাই ভালো করে ধুয়ে নিন, কিন্তু খোসা ফেলে দেবেন না।

আপেল :

আপেল আমরা খোসা সহই খাই, তবে খোসাটা চিবিয়ে ফেলে দেই। কিন্তু এই খোসাতেই রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। আপেলের খোসার মধ্যে ভিটামিন সি-সহ ট্রিটারপেনয়েডস রয়েছে, যা ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী। তাই আপেল কখনোই খোসা ছাড়িয়ে খাওয়া বা খোসা চিবিয়ে ফেলে দেয়া ঠিক না। সব সময় খোসাসহ আপেল খাওয়া উচিৎ।

বেগুন :

অনেকে বেগুন খেতে চায় না বেগুনের খোসার জন্য। আর খেলেও খোসা ফেলে খায়। কিন্তু জানেন কি বেগুনের খোসাতে রয়েছে নাসুনিন নামের একটি ফাইটোনিউট্রিয়েন্ট। সেল ড্যামেজ রুখতে এবং বিভিন্ন অসুখবিসুখে এটি খুবই কার্যকরী। ফলে বেগুনের খোসা ছাড়িয়ে খেলে কিন্তু অ্যান্টি-এজিংয়ের বিরুদ্ধে লড়াইতে আপনাকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে। তাই বেগুন খাবেন খোসাসহ।

তরমুজ :

তরমুজের সবুজ অংশ নয়, সবুজ অংশের পর যে সাদা অংশ রয়েছে তা খাওয়ার অভ্যাস কারো নেই বললেই চলে। কিন্তু তরমুজের এই অংশে রয়েছে আরও বেশী পরিমাণে ভিটামিন সি, বি৬ ও সিট্রুলিন নামক অ্যামিনো অ্যাসিড যা রক্ত সঞ্চালনের জন্য বিশেষভাবে উপকারী। যদি এমনিতে এই খোসা খেতে না ইচ্ছে করে তাহলে যেভাবে তরমুজের জুস তৈরি করা হয় সেভাবেই এই অংশ দিয়ে জুস তৈরি করে খেতে পারেন।

মিষ্টি আলু :

মিষ্টি আলু আমরা সাধারণত খোসা ছাড়িয়ে খাই। কিন্তু জানেন কি মিষ্টি আলুর খোসায় রয়েছে ভিটামিন সি, বেটাক্যারোটিন ও পটাশিয়াম? মিষ্টি আলু খোসা ছাড়িয়ে খেলে এই উপাদানগুলি কিন্তু বাদ পড়ছে আপনার ডায়েট থেকে। তাই মিষ্টি আলু সবসময় খোসাসহ খাওয়ার চেষ্টা করবেন।

সবজি ও ফল থেকে পরিপূর্ণ্ পুষ্টি পেতে এবার থেকে তাহলে নির্দিষ্ট এই সবজি ও ফলগুলো খোসাসহ খাওয়ার অভ্যাস করুন ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore