Thursday 19 November, 2026

For Advertisement

হাঁটার গতি বলে দেবে আপনি কতটা সুস্থ

16 November, 2021 6:12:20

কতটা গতিতে একজন মানুষ হাঁটতে পারছেন, এর উপরেই নির্ভরশীল তার সুস্থতার মাপকাঠি। সম্প্রতি এমনটাই দাবি করছেন গবেষকরা। তাদের ভাষ্য, যে সমস্ত মানুষের চলার গতি কম তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার যে সমস্ত মানুষের চলার গতি একটু বেশি তাদের হৃদযন্ত্রটি বেশ সবল। এমন মানুষের আয়ু একটু বেশিই হয়।

গত ছয় বছরেরও বেশি সময় ধরে এ বিষয় নিয়ে গবেষণা করছে ইউরোপের হার্ট জার্নাল। প্রায় সাড়ে চার লক্ষ মধ্যবয়স্ক মানুষের উপর নজর রেখেছেন তারা। বিস্তারিত রিপোর্ট আসার পর জানা গিয়েছে, এর মধ্যে প্রায় ৮ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এই সময়ের ব্যবধানে। যার মধ্যে ১ হাজার ৬৫৪ জন মানুষের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর এদের মধ্যে অনেকেরই হাঁটা-চলার গতি বেশ কম ছিল। অনেকের আবার সময়ের সঙ্গে সঙ্গে তা কমে এসেছিল।

জানা গেছে, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা অনেকটাই পালটে গিয়েছে। এখন মানুষের জীবনে ব্যস্ততা এতটাই থাকে যে বেশিরভাগ সময়ই খাওয়া-দাওয়ার নির্দিষ্ট সময় থাকে না, ঠিকঠাক ঘুমও হয় না। আর এই অনিয়মিত জীবনযাপনই ডেকে আনছে বিপদ। যা প্রতিফলিত হচ্ছে মানুষের হাঁটা-চলায়। প্রত্যেক মানুষের চলার একটা স্বাভাবিক গতি রয়েছে। কিন্তু তার অজান্তেই এই গতি কমে যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। আর এটাই বিপদের লক্ষণ। তবে এই লক্ষণই অনেকের নজর এড়িয়ে যাচ্ছে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, নিজের শরীর নিয়ে এখনই সচেতন হন, আর নিজের হাঁটার গতির দিকে এখন থেকেই নজর রাখুন। সচেতন থাকুন এবং সুস্থ থাকুন। আর অবশ্যই নিজের খেয়াল রাখুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore