Thursday 19 November, 2026
For Advertisement
করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৩৫
10 November, 2021 6:26:21
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৬ জনে। এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে।
আজ বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান তিনজন। করোনা শনাক্ত হয় ২০৬ জনের দেহে।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৯২৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore