Thursday 19 November, 2026

For Advertisement

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত ফের বাড়ল

7 November, 2021 5:16:20

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জন। একই সঙ্গে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৭৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন। রবিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫২৪ জন। রোববার (৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৩০৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫০ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৮৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৩৩৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৯৮ জন এবং মারা গেছেন ৪২২ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ১৫৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০৫ জন এবং সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৮৬৬ জন। ভারতে মারা গেছেন ৫১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৭৯ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২০ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৭৯৩ জন, মেক্সিকোতে ২৮২ জন এবং ফিলিপাইনে ১৫৪ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore