For Advertisement
তিনজনের মৃত্যু, শনাক্তের হার কমে ১.১২
দেশে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৯৬ জনের শরীরে। উল্লিখিত সময়ে শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১.১২ শতাংশে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৪৬ জনের।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। আর শনাক্তের মোট সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ একজন, নারী দুইজন। মৃত তিনজন চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের। ঢাকাসহ পাঁচ বিভাগে করোনায় কেউ মারা যায়নি।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া তিনজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। নভেম্বরেও তা অব্যাহত রয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore