Monday 17 August, 2026

For Advertisement

করোনায় আরও ৭ জনের মৃত্যু

27 October, 2021 5:19:14

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৪ জন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore