Monday 17 August, 2026

For Advertisement

আজও শনাক্তের হার দুই শতাংশের নিচে, মৃত্যু ১৬

17 October, 2021 5:24:57

মহামারি করোনাভাইরাসে গত এক দিনে দেশে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৭৬৮ জনের।

এদিকে এক দিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩১৪ জন, যাতে শনাক্তের হার দ্বিতীয় দিনের মতো দুই শতাংশের নিচে রয়েছে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩১৪ জনের করোনা শনাক্ত হন, যাতে শনাক্তের হার ১.৭৭ শতাংশ। শনিবার এ হার ছিল ১.৮৮ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে দৈনিক শনাক্তের হার দুই শতাংশের নিচে রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore