Monday 17 August, 2026

For Advertisement

প্রতিদিন মুড়ি খেলে যেসব উপকার মেলে

4 October, 2021 6:23:17

সকালে কিংবা বিকালে, চায়ের সঙ্গে অনেকেই মুড়ি খান। অনেকে আবার যখন তখন মুখে তুলে মুঠো ভর্তি মুড়ি। পুষ্টি বিজ্ঞানীরা বলছেন রোজ মুড়ি খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর বটে!

মুড়ি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে। তাই অনেকেই মুড়ি এড়িয়ে চলেন। তবে মুড়ির গুণও নেহাত কম নয়। রোজ মুড়ি খেলে ক্ষতির চেয়ে লাভের সম্ভাবনাই বেশি।

অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে মুড়ি। নিয়মিত মুড়ি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আসে। বাড়াবাড়ি রকমের অ্যাসিড হলে, মুড়ি পানিতে ভিজিয়ে খান অনেকে। তাতে দ্রুত অ্যাসিডের সমস্যা কমে।

• মুড়িতে ক্যালসিয়াম আর আয়রন থাকে। এটি হাড় শক্ত করে।

• মুড়িতে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম। অল্প ক্ষুধা পেলে মুড়ি খেলে পেট ভরে যায়। ক্যালোরির মাত্রা কম বলে মুড়ি খেলে ওজন বাড়ে না। যারা হাল্কা খাবার হিসাবে নিয়মিত মুড়ি খান, তাদের পক্ষে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ।

• আপনি কি রোজ মুড়ি খান? তা হলে নিয়ন্ত্রণে থাকতে পারে আপনার রক্তচাপও। এতে সোডিয়ামের মাত্রা কম। ফলে এটি খাওয়ার পরে পেট ভরলেও রক্তচাপ বাড়ে না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore