For Advertisement
মেয়েদের স্তন টিউমার বা ফাইব্রোএডেনোমা নিয়ে কিছু তথ্য
১৫ থেকে ২৫ বছর বয়সের মেয়েদের পরিণত স্তনে গোটা উঠার মতো যে টিউমার হয় তা সাধারনত ফাইব্রোএডেনোমা। এটা খারাপ কোনো টিউমার বা ক্যান্সার নয়। একে স্তনের সাধারণ টিউমার বলা হয়। সাধারণত এই টিউমারটি ২ থেকে ৩ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং খুব কম ক্ষেত্রেই তা ৫ সে.মি অতিক্রম করে। এটি ২৫ + বয়সের মহিলাদেরও হতে পারে, তাই স্তনে কোনো টিউমার হলে আগেই জেনে নেয়া ভালো এটা ক্যান্সার না ফাইব্রোএডেনোমা।
ফাইব্রোএডেনোমার হলে এর জন্য কোনো চিকিৎসা নেবার প্রয়োজন হয়না। একবার বায়োপসি করে শুধু নিশ্চিত হতে হয় যে এটা ক্যান্সার জাতীয় কোনো টিউমার কিনা ! তবে কেউ যদি অস্বস্তি বোধ করে অথবা কারো মনে সন্দেহের বীজ থাকে তাহলে কসমেটিক সার্জন দিয়ে এটি অপারেশন (Enucleation) করিয়ে নেয়াই ভালো। বয়োসন্ধির সময় অনেক ফাইব্রোএডেনোমা খুব দ্রুত বাড়তে থাকে এবং ৫ সে.মি’র চেয়ে বড় হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতেও অপারেশন করিয়ে অস্বস্তির হাত থেকে নিস্তার পাওয়া যেতে পারে।
তথ্য এবং ছবি : গুগল
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore