Thursday 19 November, 2026

For Advertisement

নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতে ‘ষড়যন্ত্র’ হচ্ছে, বলেছে পরীমণি

17 June, 2021 10:46:46

ঢাকার গুলশানে ক্লাবে ঢুকে ভাঙচুর করার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে বিষয়টিকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন আলোচিত চিত্র নায়িকা পরীমণি।

বুধবার রাতে গত ৭ জুনের ওই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে তা নিয়ে কাছে এই মন্তব্য করেন তিনি।

পরীমণি বলেন, ‘এটা কোনও ইস্যু? এটা একটা ষড়যন্ত্র। এতদিন পর এই ঘটনা কেন সামনে এলো?’ তিনি বলেন, ‘আমার ওপর নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতেই একটি মহল এটি করছে।’

সাভারের আশুলিয়ায় একটি ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগকারী চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গুলশানের অল কমিউনিটি ক্লাবে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ৭ জুন পরীমণি ও তার সঙ্গে থাকা কয়েকজন ক্লাবটির গ্লাস ভাঙচুর করেন বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ওইদিন গভীর রাতে ৯৯৯-এ একটি ফোন পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে কথা-কাটাকাটির জেরে গ্লাস ভাঙচুর করেন পরীমণি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

অভিনেত্রী পরীমণির অভিযোগ, গত ৮ জুন সাভারের আশুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ-হত্যাচেষ্টা হয়। ১৩ জুন সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এবং রাতে বাসায় সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore