Thursday 19 November, 2026

For Advertisement

ভিকি-ক্যাটরিনার প্রেমের কথা ফাঁস করলেন হর্ষবর্ধন!

9 June, 2021 11:15:42

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে বি-টাউনে। প্রায় এক বছর ধরেই এ গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ক্যাটরিনা। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ।

এবার নাকি থলের বিড়াল বেরিয়ে এসেছে। এমন দাবিই করছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সম্প্রতি এক সাক্ষাৎকারে হর্ষবর্ধন কাপুর স্বীকার করেন, ভিকি আর ক্যাটের সম্পর্কের বিষয়টি।
‘বাই ইনভাটস অনলি’ শিরোনামের একটি চ্যাট শোতে অংশ নিয়েছিলেন অনিল কাপুরের পুত্র। সেখানেই তিনি ভিকি-ক্যাটের বিষয়টি স্বীকার করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘টিনসেল টাউনের অন্তত এমন একটি জুটির নাম বলুন যারা পরস্পরের সঙ্গে সত্যিকারের সম্পর্কে আছে, কিন্তু স্বীকার করেন না।’ এক মুহূর্ত না ভেবে উত্তরে হর্ষবর্ধন বলেন, ‘ভিকি এবং ক্যাটরিনা!’

এর আগে গত বছর এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, নিজের ব্যক্তিগত জীবনকে একটা পর্যায় পর্যন্ত আড়ালে রাখতে চান। কারণ একবার এ বিষয়ে মুখ খুললেই শুরু হবে নানা আলোচনা। যেগুলোর মধ্যে পরতে চান না এ অভিনেতা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore