Thursday 19 November, 2026

For Advertisement

গর্ভধারণ করে আরও সুন্দর হয়েছেন নুসরাত, দাবি ভক্তদের!

7 June, 2021 11:10:48

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। স্বামী তাঁর গর্ভস্থ সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। তিনি অবিচল। উল্টো একের পর এক ছবি ভাগ করে নিচ্ছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সংবাদমাধ্যম রটনা আর ঘটনার মধ্যে কাটাছেঁড়া করতে করতে ক্লান্ত। তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন আরেক বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবুও নুসরাত জাহান চুপ। রবিবার তিনি নিজের সাম্প্রতিক ছবি দিয়ে মন্তব্য করতেই বিপত্তি। ভক্তদের মন্তব্য, ‘নুসরাত, আপনি গর্ভধারণ করে আরও সুন্দরী হয়েছেন!’

কী বলেছেন নুসরাত? খুব সুন্দর একটি ছবি ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। তাঁকে জড়িয়ে নীলচে সিফন, মানানসই ব্লাউজ। খোলা চুলে, গয়নার বাহুল্য ছাড়াই অভিনেত্রী উজ্জ্বল। ছবি প্রশ্ন তুলে দিয়েছে, আগের থেকে কি আরও বেশি সুন্দরী তিনি?

ছবি নিয়ে নুসরতের করা মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করেছে। তিনি বলেছেন, ‘জীবন আর ভালবাসার মানুষের প্রতি চূড়ান্ত ভালবাসাই নারীর প্রকৃত প্রসাধন’। নুসরতের এই মন্তব্য ব্যর্থ হয়নি। জনৈক নেটাগরিক সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করেছেন, ‘গর্ভের কারণে বাড়তি ওজন আরও সুন্দর করেছে আপনাকে!’ দেখতে দেখতে নুসরাতের ছবিতে পছন্দের সংখ্যা বেড়ে ১৫ হাজার!

সাংসদের ছবিতে কি শুধুই কটাক্ষ করা হয়েছে? তা কিন্তু নয়। নুসরাতের বহু অনুরাগী প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন। কেউ জানতে চেয়েছেন, পুরোটাই নিছক গুঞ্জন না সত্যি? অধিকাংশই আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এর মধ্যেই আরেক নেটাগরিক আন্তরিক ভাবে সমর্থন জানিয়েছেন নুসরাতকে।

তাঁর যুক্তি, ‘তুমি যেমন আছ তেমনি থাক। কারণ, মানুষের কাজ কোনও সুযোগ পেলে বা খবর শুনলে তার নিন্দে করা। কেউ এটা বোঝে না, যার সমস্যা তাকেই সেটা সামলাতে হয়। একমাত্র সে-ই জানে, তার সঙ্গে কী কী হয় প্রতি মুহূর্তে।’ নেটাগরিকের মতে, তাই নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিন নুসরাত। প্রার্থনা জানিয়েছেন, ঈশ্বর যেন সব সময় তাঁর পাশে থাকেন। এই আন্তরিক সমর্থনের অপেক্ষাতেই নীরবে সব সহ্য করছিলেন নুসরাত? সুত্র: আনন্দবাজার

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore