Sunday 4 October, 2026

For Advertisement

মায়ের পর জুটি বাঁধলেন মেয়েও

5 June, 2021 7:36:38

সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে গাইলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির মেয়ে রোদেলা। ‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি লিখেছেন মারুশা। হাবিবের স্টুডিওতে শুক্রবার গানটির রেকর্ডিং হয়েছে।

২০০৬ সালে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের কথা’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সংগীতাঙ্গণে পা রেখেছিলেন ন্যান্সি। মুক্তির পর বেশ আলোচনায় ছিলেন তিনি। তার গাওয়া গান মন জয় করেছিলেন শ্রোতাদের। এরপর একসঙ্গে অনেক গান গেয়েছেন হাবিব-ন্যান্সি।

নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।

হাবিবের সঙ্গে রোদেলার কাজ করার প্রসঙ্গে ন্যান্সি বলেন, বছর তিনেক আগে রোদেলা আমাকে একদিন বলে, আমিও হাবিব আংকেলের সঙ্গে গাইব। তখন ও অনেক ছোট, গলাও সেভাবে প্রস্তুত ছিল না।

কিছুদিন আগে রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ রেকর্ড করে হাবিব ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। এটি শুনে ‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি আমাকে পাঠিয়ে বলেন, রোদেলার গলায় তুলে তাকে পাঠাতে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এভাবেই নতুন গানটির জন্ম।

‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি প্রকাশ হবে হাবিবের ইউটিউব চ্যানেলে। শিগগিরই এটি প্রকাশ হওয়া কথা রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore