Sunday 28 June, 2026

For Advertisement

কার হাত ধরে বলিউডে পা রাখছেন অনির্বাণ

5 June, 2021 6:06:02

টালি পাড়ার অনেক জনপ্রিয় অভিনেতাই নাম লিখিয়েছেন বলিউডে। সেই তালিকায় এবার যোগ হচ্ছে যাচ্ছে টালিউডের বর্তমান সময়ের শক্তিশালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম।

বলিউডের আরেক বাঙালি অভিনেত্রী রানি ‍মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অনির্বাণের অভিনয় করার সম্ভাবনা আছে বলে আনন্দবাজার শনিবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

ছবিটি নিয়ে রানি মুখার্জি জানান, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ এর গল্প একজন মায়ের সমগ্র দেশের বিরুদ্ধে লড়াই নিয়ে। ছবিটিকে তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি বলে উল্লেখ করেছেন রানি।

আর ছবিটির একটি চরিত্রের জন্য অনির্বাণ ভট্টাচার্যকে প্রস্তাব দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে।

এ ব্যাপারে অনির্বাণ বলেন, এখনই কিছু বলতে পারবো না।ছবিটির প্রযোজনা সংস্থার তরফ থেকেও রানি ‍মুখার্জি ছাড়া ছবিতে আর কাকে দেখা যাবে, সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

তবে সব কিছু ঠিক থাকলে, এটা অনির্বাণের ক্যারিয়ারের একটি মোড় ঘোরানো ছবি হবে।

২০১৬ সালে ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয় করে টলিউডে আলোচনায় আসেন অনির্বাণ। ‘উমা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘গুমনামী’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’-এর মতো বিভিন্ন ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। দর্শক-সমালোচকরা তাকে টলিউডের ‘ভালো অভিনেতা’র তকমা দিয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore