For Advertisement
একসাথে থাকার জন্য কোটিবার মাথা ঠুকেছিলাম : মাহি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন ২০১৬ সালে। দীর্ঘ পাঁচ বছর পর তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটেছে। যা প্রকাশ্যে আসে চলতি বছর ২৩ মে। এদিন মাহি এক ফেসবুক পোস্টে সংসার ভাঙন আভাস দেন। তবে সংসার জীবনের ইতি টানলেও অপুর সঙ্গে থাকার প্রবল আকুতি ছিল তার ভেতর। মঙ্গলবার (১ জুন) রাতে এক স্ট্যাটাসে সে ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী। মাহি বলেন, ‘মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাবো বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কোটিবার মাথা ঠুকেছিলাম- সেটা বুঝতে কেন পারলে না?’
স্ট্যাটাসের সঙ্গে লাল রঙের শাড়ি পরা একটি ছবিও পোস্ট করেছেন মাহি। এটি দেখে যে কেউ বুঝতে পারবেন, পুরনো স্মৃতি আঁকড়ে ধরতে চাইছেন তিনি। আলোচিত এ নায়িকা ও সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বিয়ে করেন ২০১৬ সালে। দীর্ঘ পাঁচ বছর পর তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। যা প্রকাশ্যে আসে চলতি বছর ২৩ মে। এদিন মাহি এক ফেসবুক পোস্টে সংসার ভাঙার ইঙ্গিত দেন।
এদিকে, বিচ্ছেদের খবরে মাহি সংবাদমাধ্যমকে জানান, প্রায় বছর দুই আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তার স্বামী অপু গত ২৬ মে বলেন, দুই বছর নয়, মাত্র দুই দিন আগে তাদের বিচ্ছেদ হয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore