Thursday 30 April, 2026
For Advertisement
বেকার সময় পার করছে সানা শেখ
31 May, 2021 7:30:58
সিনেমায় কুস্তি করে পেয়েছেন তারকাখ্যাতি। কিন্তু করোনার সঙ্গে কুস্তিটা যে একেবারেই ভিন্ন। সেটাই এখন টের পাচ্ছেন ‘দঙ্গল কন্যা’ ফাতিমা সানা শেখ।
প্রতিভাবান এ অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘আজিব দাস্তানস’-এ। মাসখানেক আগে মুক্তি পেয়েছিল ওটা। এরপর থেকে আর কাজ পাননি। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়তেই তাই আর মুখ লুকানোর চেষ্টা করেননি। উল্টো পোজ দিলেন ছবির জন্য।
পাপারাজ্জি জানতে চাইলেন, হাতে এখন কী কাজ? সানা বললেন, ‘একটা কাজও নেই। আমি এখন বেকার। মহামারিটা যাক। তখন সবার সঙ্গে আমিও হয়তো কাজ পাবো।’
গতবছর ‘লুডো’ ও ‘সুরজ পে মঙ্গল ভারি’ ছবিতে কাজ করেও বেশ প্রশংসা কুড়োন ফাতিমা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore