Sunday 28 June, 2026

For Advertisement

“আমি লজ্জা পাই না”, নিজের অর্ধনগ্ন ছবি নিয়ে মুখ খুললেন রাইমা সেন

26 May, 2021 12:34:19

ক্যামেরার দিক থেকে পাশ ফিরে রয়েছেন রাইমা। তবে চোখ রয়েছে ক্যামেরায়। শরীরের উপরের অংশে কোনও পোশাক নেই। নীচে নীল রঙা জিন্স। শরীরের সামনে অংশ ঢেকে রেখেছেন একটি আলগা কাপড় দিয়ে। খোলা চুল তাঁর কাঁধ বেয়ে নিচে নেমেছে। অভিনেত্রী রাইমা সেনের সম্প্রতি এমন কয়েকটি ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার এর সরাসরি জবাব দিলেন রাইমা।

আবেদনময়ী ছবি দেওয়ার পরে অনুরাগীদের কাছে আরো ‘মোহময়ী’ হয়ে উঠেছেন রাইমা সেন। তবে সমালোচনা করতেও বাদ দেননি অনেকে। লিখেছেন, ‘শরীর দেখাতে চাইলে, সমস্তটাই দেখান’, ‘এরা আর ভাল থাকতে দিল না’— ইত্যাদি নানা ধরনের মন্তব্যও চোখে পড়েছে।

১৫ মে অভিনেত্রীর ছাদে ছবিগুলো তুলেছেন চিত্রগ্রাহক তথাগত ঘোষ। একটি সাক্ষাৎকারে রাইমা বললেন, ‘‘মানুষের শালীনতা বোধে আঘাত দেওয়া ছবি তুলতে আমার কোনও অসুবিধা নেই। কারণ আমি লজ্জা পাই না।’’ ত ছাড়া তিনি মনে করেন, ছবিগুলি ততটাও ‘সাহসী’ নয়। জানালেন, এর থেকে অনেক বেশি খোলামেলা পোশাকে ছবি তুলেছেন তিনি। এটা তার কাছে কিছুই নয়।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়োর জন্য ‘দ্য লাস্ট আওয়ার’ সিরিজে কাজ করেছেন তিনি। এ ছাড়া অনুষ্কা শর্মা প্রযোজিত ছবি ‘মাই’-তেও অভিনয় করতে দেখা যাবে রাইমা সেনকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore