Monday 16 March, 2026

For Advertisement

জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা

22 May, 2021 7:28:52

প্রতারণা করে সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা জামিন পেয়েছেন।

সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসআই মনিরুজ্জামান মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র বলছে, বাদীর জিম্মায় আসামি রোমানা ইসলামের জামিন মঞ্জুর করেন আদালত।

আজ শনিবার এসআই মনিরুজ্জামান মণ্ডল বলেন, ঈদের আগে মামলার বাদী কামরুল ইসলাম তার জিম্মায় স্বার্ণার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১১ মার্চ রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান। মামলার পরদিন রোমানা গ্রেফতার হন।

মামলায় রোমানা ইসলামের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, রোমানা ইসলামের সঙ্গে সৌদিপ্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের ২০১৮ সালে প্রথমে ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে রোমানা কামরুল হাসানের কাছ থেকে গাড়ি কেনার জন্য টাকা নেন।

কামরুল দেশে ফিরে আসার পর ২০২০ সালে ফাঁদ পেতে রোমানা তাকে বিয়েও করেন। তার কাছ থেকে ফ্ল্যাট কেনার টাকাও নেন। পরে চাপ দিয়ে কামরুল হাসানের কাছ থেকে তালাক নেন।

এরপর কামরুল আবার সৌদি আরবে চলে যান। সম্প্রতি কামরুল দেশে ফিরে তার টাকায় কেনা গাড়ি ও ফ্ল্যাট ফেরত চান। এতে রোমানা তার সহযোগীদের নিয়ে কামরুলকে হত্যার হুমকি দেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore