Saturday 2 May, 2026

For Advertisement

যে কারণে সন্তান নেননি সানি লিওন, জানালেন নিজেই

29 August, 2025 6:04:07

প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী সানি লিওন। এরপর সারোগেসির মাধ্যমে জন্ম দেন যমজ পুত্রসন্তান নোয়া ও অ্যাশরকে। সম্প্রতি সোহা আলি খানের একটি পডকাস্টে এসে সারোগেসি, মাতৃত্ব ও তার সন্তানদের সারোগেট মায়ের বর্তমান অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি।

সানি জানান, তিনি কখনও সন্তানধারণ করতে চাননি। তাই প্রথমে দত্তক, পরে সারোগেসির পথ বেছে নেন। তার ভাষায়, “আমি সবসময়ই সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। তবে মা হওয়ার অন্য পথও বেছে নিয়েছি।”

অভিনেত্রী জানান, সন্তান জন্ম দেওয়ার সময়ে সারোগেট মাকে তারা নিয়মিত অর্থ সাহায্য করতেন। সেই টাকায় ওই মহিলা একটি বাড়ি কিনেছেন এবং পরে ধুমধাম করে বিয়েও করেছেন।

পডকাস্টে সোহা আলি খান বলেন, “আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার বিভিন্ন পথ নিয়ে কথা বলছি।” এ আলোচনায় তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহোও, যিনি নারীর স্বাস্থ্য বিষয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করেন।

২০১১ সালে সানি লিওন ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। ২০১৭ সালে তারা কন্যাসন্তান নিশাকে দত্তক নেন এবং পরের বছর সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ পুত্রসন্তান নোয়া ও অ্যাশর। বর্তমানে তিন সন্তানের স্নেহময়ী মা সানি নিজের পরিবার নিয়ে সুখেই আছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore