Thursday 19 November, 2026

For Advertisement

পর্দায় অশ্লীল দৃশ্যে অভিনয় করা নিয়ে যা বললেন তামান্না

5 December, 2024 11:38:33

‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমায় অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সমালোচনা চলছে। কিন্তু একটি বিষয়ে নিজের চারপাশে সীমারেখা টেনেছেন অভিনেত্রী। কী সেই সীমারেখা?

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে সামাজিক যোগযোগমাধ্যমে রাজত্ব করেছে একটি গানের ভিডিও। ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তামান্না ভাটিয়ার নাচ। সবুজ পোশাকে তার শরীরী বিহঙ্গে পাগল করা এই নাচে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

বিশেষ করে ‘আইটেম’ গানে নাচের সময় অভিনেত্রীর নির্মেদ চেহারা দর্শকদের নজর কেড়েছে। জিমে পরিশ্রমের বদৌলতে টান টান সেই চেহারাই অন্যতম আকর্ষণ, যা তরুণ-যুবকের হৃদয়ে দোলা দেয় ।

এখানেই ছক ভেঙেছেন তামান্না। তার শরীরে পাতলা কোমরের চিহ্ন নেই। বরং সামান্য পৃথুল চেহারা নিয়েই নেচেছেন তিনি। বলা ভালো— জিমে না যাওয়া তন্বী নারীর চেহারাই ধরা পড়েছে।

নেটিজেনদের ধারণা— এটি তামান্নার ছকভাঙা সাহসী পদক্ষেপ। চিত্রনাট্যের প্রয়োজনে সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন অভিনেত্রী।

পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে ইচ্ছুক নন বলে জানান তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই আসে না।

তার সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি। তিনি তামান্নাকে প্রশ্ন করেন— যদি কোনো আন্তর্জাতিক ছবিতে সূক্ষ্মতার সঙ্গে নগ্নদৃশ্য তুলে ধরা হয়, তা হলেও কি তিনি রাজি হবেন না? সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে অভিনেত্রী বলেন, আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো ঠিক আছে। তবে তা-ও নগ্নতা নিয়ে তিনি স্বচ্ছন্দ হবেন কিনা স্পষ্ট করে কিচু বলেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার ছবি ‘সিকান্দার কা মুকদ্দর’। ছবিতে রয়েছেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিলও।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore