For Advertisement
রঙিন দুনিয়া: মা দিবসে ভাসলো বলিউড
রঙিন দুনিয়ার শত কর্মব্যস্ততার ফাঁকেও মাকে নিয়ে চিরকালীন আবেগ প্রকাশ করতে ভোলেনি বলিউড তারকারা। বিশ্ব মা দিবসে তারা সরব হয়েছেন ভার্চুয়াল জগতে।
স্যোশাল মিডিয়ায় সদা সরব শহীদ কাপুর তার অভিনেত্রী মা নীলিমা আজিমকে নিয়ে বেটে মিডলারের সাড়া জাগানো গান উইন্ড বিনিথ আওয়ার উইংস-এর উদ্বৃতি দিয়ে লিখেছেন, ‘আমার মা হলেন আমাদের বাহুবন্ধনে এক পশলা নির্মল বায়ুর মতো।’ এ ছাড়া মায়ের হাত ধরে বেড়ে ওঠা, বন্ধুত্বপূর্ণতাসহ নানা স্মৃতিচারণ করে লেখা নোটের সাথে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তরুণী মায়ের সেই সময়কার বেণীবাঁধা চুলের স্নিগ্ধ ছবি।
অন্যদিকে রিদ্মিমা কাপুর তার ইন্সটাগ্রামে মা-মেয়ের অপূর্ব এক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি এক শক্তিশালী নারী, কারণ একজন লৌহমানবীর (মা) হাতে আমি বেড়ে উঠেছি।’
মা দিবসে যে কেবল বলিউড তারকারা তাদের মাকে নিয়ে আবেগ প্রকাশ করেছেন তা নয়, নিজের সন্তানদের নিয়েও ভুবনভোলানো সব ছবি প্রকাশ করেছেন তারকা মায়েরা। তালিকায় আছেন আনুশকা শর্মা, নেহা ধুপিয়া, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়সহ আরও অনেকে। সানি লিওনিও তার তিন কন্যা নিশা, আশির ও নোয়াহকে নিয়ে পোস্ট করেছেন পারিবারিক ছবি।
মা-মেয়ের মানিকজোড়ের ছবিতেও ছেয়ে গেছে ভার্চুয়াল বলিউড। শ্বেতা বচ্চন-জয়া বচ্চন, টুইঙ্কেল খান্না-ডিম্পল কাপাডিয়া, কারিনা-কারিশমা-ববিতা, সারা আলী খান-অমৃতা সিং, আলিয়া ভাট-সনি রাজদান, জাহ্নবি কাপুর-শ্রীদেবী, এশা দেওল-হেমা মালিনিসহ অজস্র জোড়া ছবি মা দিবসকে দিয়েছে দুই প্রজন্মের মেলবন্ধনের এক অনন্য মাত্রা।
মা সন্তানের জন্য সব ধরনের ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত, এ চিরন্তন সত্যে সরব আজকের মা দিবসের বলিউড। ৮০-৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীই তো দারুণ এক উদাহরণ। দুই কণ্যাকে মাতৃস্নেহে আগলে রাখতে অভিনয় জীবনে ছেদ ঘটিয়ে ১৫ বছর পর্দার বাইরে ছিলেন! এমন দৃষ্টান্ত মেলে মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, ভাগ্রশ্রী, জুহি চাওলাদের ক্ষেত্রেও।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore