Thursday 19 November, 2026

For Advertisement

ফ্রান্সের স্বর্ণমুদ্রায় শাহরুখ খান

24 July, 2024 8:21:58

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ফ্রান্সের প্যারিসে বিশেষ সম্মান জানানো হয়েছে। তাকে নিয়ে বানানো হয়েছে বিশেষ স্বর্ণমুদ্রা; যা অভিনেতার নামে বানানো এটি কোনো প্রথম স্বর্ণমুদ্রা।

ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখকে। সেখানেই শোভা পেয়ছে শাহরুখের স্বর্ণমুদ্রা; সেই সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখের ছবি। এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আর এ সম্মান পেয়ে আপ্লুত স্বয়ং শাহরুখ ও তার ভক্ত-অনুরাগীরা।

এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিশেষ সম্মানে ভুষিত হলেও সব মিলিয়ে বেশ চাপেই আছেন শাহরুখ। তার পরিচালিত প্রথম সিরিজের কাজ করছেন, এতে টাকাও ঢালছেন ব্যপক।

এদিকে ছেলের ক্যারিয়ার সামলাতে খুলে দিয়েছেন পোশাকের কোম্পানি। এছাড়াও মেয়ে সুহানার ক্যারিয়ার গড়তে ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

ইতোমধ্যে পরিচালক জোয়া আখতারের হাত ধরে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে নিয়ে নানা ট্রল নজরে এসেছিল। তবে এসব কোনোকিছুকেই পাত্তা দেয়নি সুহানা-শাহরুখ কেউই; শাহরুখকন্যার মন এখন নতুন ছবিতে।

এদিকে জল্পনা ছিল সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore