Sunday 28 June, 2026

For Advertisement

করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন

5 May, 2021 10:55:20

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাবা-মা ও বোন করোনা আক্রান্ত হওয়ার খবর আসার পর এবার জানা গেল এই তারকা নিজেও ভাইরাস সংক্রমিত। বর্তমানে বেঙ্গালুরুরে নিজ বাসায় পরিবারের সঙ্গে রয়েছেন তিনি।

দীপিকার করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলবার (০৪ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়। শুধু দীপিকা নয়, করোনা আক্রান্ত তার পুরো পরিবার। বাবা প্রকাশ পাডুকোন ভর্তি হয়েছেন হাসপাতালে। সংক্রমিত দীপিকার মা উজ্জ্বলা ও বোন অনিশাও।

গত মাসে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায়। পরিবারের সঙ্গে সময় কাটাতে তখন তারা দু’জনই বেঙ্গালুরুরে উড়াল দেন।

এদিকে দীপিকার পারিবারিক সূত্র জানায়, ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং তাদের মেয়ে (দীপিকার ছোট বোন) আনিশার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

প্রথমে প্রকাশ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু তার জ্বর না কমাতে তিনি গত শনিবার (০১ মে) হাসপাতালে ভর্তি হন। তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। সুস্থ হয়ে উঠছেন। কয়েকদিনের মধ্যে বাসায় ফিরবেন। তার স্ত্রী এবং মেয়েরা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore