Thursday 19 November, 2026

For Advertisement

নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি-জয়!

18 April, 2024 11:23:12

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে ঢালিউডের বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। দুজনেই বিবাহিত। যদিও সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহির। এরপর সন্তান ফারিশকে নিয়েই থাকছেন অভিনেত্রী।

অন্যদিকে ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন জয়। তাদের সংসারে রয়েছে একটি সন্তানও। তবুও নায়িকা মাহির সঙ্গে নাকি রয়েছে তার গোপন সম্পর্ক! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই তারকাই বিষয়টি ফাঁস করেছেন।

জয় চৌধুরীর সঙ্গে মাহির সম্পর্ক বেশ ভালো। বিভিন্ন সময় দুজনের ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সঙ্গে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় মাততে দেখা যায় মাহিকে।

কিন্তু পর্দায় জয় চৌধুরীর সঙ্গে কখনো কাজই করেননি মাহি। তাহলে তাদের মাঝে এত ভালো সম্পর্ক কীভাবে? সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন এই দুই তারকা। ফাঁস করেছেন নিজেদের ‘গোপন’ সম্পর্কের কথা।

মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয় না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

এদিকে মাহির সঙ্গে সম্পর্কের বিষয়ে জয় বলেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।’

অনেকদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মাহিয়া মাহি। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন মাহিয়া মাহি। অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore