Thursday 19 November, 2026

For Advertisement

ফারুকীর স্বাস্থ্য নিয়ে সবশেষ যা জানা গেলো

23 January, 2024 5:43:40

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরিয়ার ফারুকী। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সবশেষ জানা যায়, তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল বাংলাদেশ’ এর নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন। তবে সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার জানিয়েছেন, এখনও তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। পোস্টে তিনি লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।’ তবে ফারুকী কোন হাসপাতালে চিকিৎসাধীন আছেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিশা।

তিশার পোস্টে, মোস্তফা সরয়ার ফারুকীর হাজারো ভক্ত কমেন্ট করেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore