Thursday 1 October, 2026
For Advertisement
‘সিআইডি’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’ মারা গেছেন
5 December, 2023 5:01:23
আবারো একবার বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এলো। বিনোদন জগতের এমন একজন তারকা মৃত্যু হয়েছে যার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। মৃত্যু হল এক জনপ্রিয় অভিনেতার (Actor) যে ঘটনা গোটা বিনোদন জগতকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে।
ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করা অভিনেতা দিনেশ ফাদনিস মারা গেছেন। মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৫৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিনেতা দয়ানন্দ দিনেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দয়ানন্দ বলেন, দিনেশ রাত ১২টা ৮ মিনিটে মারা গেছে। তার একাধিক জটিলতা দেখা গিয়েছিল। ভেন্টিলেটর থেকে বেরও করা হয়েছিল।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore