Thursday 19 November, 2026

For Advertisement

সাংবাদিককে অসম্মানের অভিযোগ, ঘটনার প্রকৃত কারণ জানালেন অপু বিশ্বাস

11 October, 2023 6:25:23

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কখনো কখনো ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হয়ে থাকেন। তবে এবার হলেন ভিন্ন কারণে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ফুটেজ।

ভিডিওতে দেখা যায়, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক হঠাৎ পাশে বসায় তাকে সরে যেতে বলেন অপু বিশ্বাস। যা নিয়ে শুরু হয় নানা সমালোচনা ও চর্চা। কেউ কেউ বলতে থাকেন, ওই সাংবাদিককে অসম্মান করেছেন ঢালিউড ক্যুইন।

এবার ছড়িয়ে পড়া সেই ভিডিও এবং সাংবাদিককে অসম্মানের অভিযোগের ব্যাপারে কথা বলেছেন এ চিত্রনায়িকা। ক’দিন আগে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে ঘটনার প্রকৃত কারণ খোলামেলাভাবে জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। ওই দিন সাংবাদিক ভাই খুব কাছে এসে বসেন আমার। যা একজন নারী হিসেবে অসম্মান মনে হয়েছে আমার কাছে। আর ভাইরাল হওয়া ভিডিওতে এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তখন কেন রিঅ্যাক্ট করেছিলাম আমি।

তিনি আরও বলেন, আবার তিনি কোনো বিনোদন বিটের সাংবাদিক নন। ফলে তাকে চিনতে পারিনি আমি। কম-বেশি সব বিনোদন সাংবাদিকদেরই আমি চিনি। আর নায়িকার পাশাপাশি আমি একজন নারী এবং একজন মা। একজন নারীকে সম্মান করা মানে একজন মা, বোন ও একজন মেয়েকে সম্মান করা।

একজন নারীকে সম্মান করার জন্য ঠিক কতটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন, সেটা একজন পুরুষের পাশাপাশি সবার জানা উচিত। এ ঘটনার মাধ্যমে সব মেয়েদের পক্ষ থেকে সংবাদমাদ্যমে আমি সেটাই জানালাম।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore