Thursday 30 July, 2026

For Advertisement

কাকে বিয়ে করছেন উরফি জাভেদ, ‘বাগদানের’ ছবি ভাইরাল

6 October, 2023 10:32:11

ভিন্ন ধাঁচের স্টাইলের জন্য নিত্যদিন চর্চায় থাকেন উরফি জাভেদ। তবে এবার খবরের হেডলাইনে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠেছে বিয়ের পিঁড়িতে বসেছেন উরফি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল হওয়া ছবি ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়েছে।

আরও পড়ুন ৫ মাস পর মিথিলার প্রশংসায় সৃজিত, নেপথ্যে কী?

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে—কালো সালোয়ার কামিজ পরে, ওড়না মাথায় ঘোমটার মতো করে দিয়ে পূজার আগুনের কাছে বসে রয়েছেন উরফি জাভেদ। তার পাশে বসা অপরিচিত যুবক।

ওই যুবক উরফির হাতে একটি লাল বাক্স। গহনার উপহারের বাক্স যেমনটা হয়। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, উরফি আর ওই যুবকের হাতে রয়েছে ফুল। পুরোহিত আগুনের সামনে মন্ত্রপাঠ করছেন, আর সেখানেই বসে রয়েছেন উরফি এবং তার সঙ্গী ওই অপরিচিত যুবক। যার মুখ ছবিতে কায়দা করে ঢেকে দিয়েছেন উরফি।

সব কিছু দেখে মনে হচ্ছে, ঘরোয়াভাবেই বাগদান সেরে ফেলেছেন উরফি। ওই যুবকটি হয়তো উপহারে তাকে আংটিজাতীয় কিছু দিয়েছেন, যেমনটা সাধারণত বাগদানে দেওয়া হয়ে থাকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই প্রশ্ন— সত্যিই কি তবে বিয়ে করছেন উরফি? বেশিরভাগ নেটিজেনদের প্রশ্ন উরফির হবু বরটি কে?

কারও আবার দাবি, উরফি শুধুই ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করছেন। তবে হাজারও প্রশ্নের মাঝে উরফি কিন্তু এ বিষয়ে এখনো চুপ!

এর আগে রাখি সাওয়ান্তও প্রথম বিয়ের সময় এভাবেই বরের মুখ না দেখিয়ে ছবি পোস্ট করেছিলেন। তখনো রাখির বর কে তা জানতে কৌতূহলী হয়ে পড়েছিলেন নেটনাগরিকরা। অনেকেরই দাবি, উরফিও রাখির মতোই পন্থা নিচ্ছেন।

প্রসঙ্গত, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং ‘কসৌটি জিন্দগি কি’সহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিকের হাত ধরে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি।

বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করার পর তিনি বেশ পরিচিতি পান। সম্প্রতি টিভি শো স্প্লিটসভিলার ১৪তম সংস্করণে একজন মিসচিফ মেকার হিসেবে উপস্থিত হয়েছিলেন উরফি।

তবে সবশেষে উরফিচর্চায় থাকার মূল কারণ, তার উদ্ভট ফ্যাশন সেন্স।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore