Sunday 28 June, 2026

For Advertisement

মিঠুনের করোনা আক্রান্তের খবরটি ভুয়া!

27 April, 2021 10:12:04

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) গণমাধ্যমগুলোতে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়লেও এখন শোনা যাচ্ছে মিঠুনের করোনাক্রান্ত হওয়ার খবরটি ভুয়া!

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ দেশটির শীর্ষস্থানীয় বেশকিছু সংবাদ মাধ্যম জানায়, করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মিঠুন। তবে মিঠুনের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘মিঠুনের করোনা আক্রান্ত খবরটি গুজব। মিঠুন বলছেন, ‘তার করোনা হয়নি, তিনি সুস্থ আছেন।’

পরে জানা যায়, মিঠুন চক্রবর্তী নয়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী, অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আসলে মিঠুর নামের সঙ্গে মিঠুনের নামের মিল থাকায় ও দুজনের পদবি এক হওয়ায় অনেকেই ভেবেছিলেন করোনা আক্রান্ত মিঠুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore