Thursday 19 November, 2026

For Advertisement

টালিউডের ‘উনিশে এপ্রিল’-এ আরিফিন শুভ

2 August, 2023 6:06:50

রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’ মুক্তির চার বছর পর ফের টালিগঞ্জে কাজ করলেন আরিফিন শুভ। তবে সিনেমার জন্য নয়, বাংলাদেশি এ নায়কের নতুন কাজটি দেখা যাবে ওটিটির পর্দায়।

জানা যায়, ‘উনিশে এপ্রিল’ নামের আট পর্বের সিরিজটির শুটিং শেষ করে গেল মাসের শেষের দিকে দেশে ফিরেছেন শুভ। সত্তরের দশকে কলকাতা শহরে ঘটে যাওয়া সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে সিরিজের গল্প। সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ঘরানার এ সিরিজে একজন শিক্ষাবিদের চরিত্রে কাজ করেছেন শুভকে।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘যে মাধ্যমে যত কাজ করেছি, আগে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ আমার হয়নি। গল্প বেজড কাজটিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। এটি আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।’

সিরিজটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। ২০১৮ সালে ‘বালি ঘর’ নামের তাঁর একটি ছবিতে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। সে সময় ঢাকাতে ছবিটির সংবাদ সম্মেলনেও এসেছিলেন এই পরিচালক। ছবিটির জন্য শুভ লুক সেটও করেছিলেন। কিন্তু কোনো কারণে ছবিটি আর হয়নি। শুভ বলেন, ‘বালি ঘর না হলেও তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কলকাতায় গেলে দেখা হতো, আড্ডা হতো। দারুণ একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি আমি ঢাকাতে নাই। কাজের সময় খুব আরাম করে কাজ করেন তিনি।’

ঢাকাই ছবির এই নায়ক আরও বলেন, ‘কাজটিতে থিয়েটারের বেশ কয়েকজন গুণী শিল্পী অভিনয় করেছেন। কাজের সময় সব শিল্পীকে অভিনয়ের জন্য জায়গা দেন অরিন্দম শীল। সব শিল্পীর ভাবনাকে মূল্যায়ন করেন।’

‘উনিশে এপ্রিল’ এপ্রিল ছবিতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী। আরিফিন শুভ জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা আছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore