For Advertisement
ফের সৃজিতের সঙ্গে জয়া
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পূজার ছবি ‘দশম অবতারে’ দেখা যেতে পারে জয়া আহসানকে। এর আগে সৃজিতের ‘শাজাহান রিজেন্সিতে’ নাকি কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর; কিন্তু কেন ওই ছবিতে তাকে দেখা যায়নি জানা গেল সেই কারণ।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে- ‘দশম অবতারে’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই কাজ করতে পারবেন না। পরে রুক্মিণী মৈত্রকে প্রস্তাব দেওয়া হয়। এই অভিনেত্রী জিৎ-এর প্রযোজনা সংস্থার একটি ছবি করছেন, সে কারণে সময় বের করতে পারছেন না। এজন্য সৃজিত নাকি এ ছবির জন্য জয়ার সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে জয়া এ প্রস্তাবে রাজি হয়েছেন। তবে চিত্রনাট্য পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে সৃজিতের ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’ এবং ২০১৮ সালে ‘এক যে ছিল রাজাতে’ শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের ছবিতে আর দেখা যায়নি জয়াকে। ২০১৯ সালে সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’ছবিতেও নাকি কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণেই নাকি জয়া না বলে দেন বলে খবর শোনা গিয়েছিল। আর তারপর জয়ার জায়গায় নেওয়া হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও পরে সেই খবর অস্বীকার করে সৃজিত বলেছিলেন, খবরটা ভুল; কারণ তার ওই চরিত্রের জন্য জয়ার থেকেও বেশি স্বস্তিকাকে উপযুক্ত মনে হয়েছিল।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore