Saturday 1 August, 2026

For Advertisement

পাকিস্তানি অভিনেত্রী সায়মা নূরের ভিডিও ফাঁস

24 June, 2023 6:45:24

পাকিস্তানি অভিনেত্রী সায়মা নূর সিনেমা এবং টেলিভিশন নাটকে একজন জনপ্রিয় মুখ। পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘চুড়িয়াঁ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন সায়মা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সায়মার ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তবে ভিডিওর ওই নারী আদৌও সায়মা নূর কি না, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে বসে চুল ঠিক করছেন এক নারী। তার পরনে ডেনিম প্যান্ট ও গায়ে অন্তর্বাস। ভিডিও রেজুলেশন ভালো না হওয়ায় নারীর মুখটি ঝাপসা দেখাচ্ছে, যে কারণে নেটিজেনদের মাঝে বিভক্তি তৈরি হয়েছে। তবে ওই নারীর মুখের অবয়ব দেখে কেউ কেউ দাবি করেছেন, এটি সায়মা নূর। আবার অনেকেই দাবি করেছেন ভিডিওটি ফেক।
জানা গেছে, কিন্তু অন্তরঙ্গ ভিডিও নিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা হলেও এ নিয়ে এখনও নিশ্চুপ ভূমিকা পালন করছেন অভিনেত্রী সায়মা নূর।

ব্যক্তিগত জীবনে ৫৬ বছর বয়সী সায়মা নূর ২০০৫ সালে বিয়ে করেন নির্মাতা সৈয়দ নূরকে। তবে বিয়ের দুই বছর পর খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। কিন্তু ২০১৮ সালে গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে তাদের সেই সংসার। তবে সব গুঞ্জন উড়িয়ে এখনও সুখে সংসার করছেন এই দম্পতি।

সায়মা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘মাজাজান’ (২০০৬), ‘ভাই লোগ’ (২০১১), ‘নাগ অর নাগিন’ প্রভৃতি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore