Thursday 19 November, 2026

For Advertisement

ব্যক্তিগত ভিডিও ফাঁস, কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সুনেরাহ

10 June, 2023 10:39:22

ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের ফেসবুক একাউন্ট থেকে ৩ নায়িকাসহ তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিবাদে জড়িয়েছেন শরীফুল রাজের স্ত্রী নায়িকা পরীমণি ও সুনেরাহ। একে অন্যের দিকে আঙুল তুলেছেন এ ঘটনার জন্য।

রাজের পোস্ট ভাইরাল হওয়ার পর পরীমণিকে ইঙ্গিত করে ফেসবুকে এক স্ট্যাটাস দেন সুনেরাহ। এর পর বুধবার (৩১ মে) সকালে হঠাৎই সুনেরাহ বিনতে কামালের ফেসবুক আইডিতে গেলে দেখা যায়, সেটি লক করে রাখা হয়েছে। আর এর কিছুদিন পরই এ অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন। তবে তার ফেসবুক পেজটি এখনো চালু আছে। কিছুটা বাধ্য হয়েই নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার করে নিয়েছে এই অভিনেত্রী।

ভিডিও ফাঁস প্রসঙ্গে সবার কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না।’

ভিডিওতে প্রকাশিত ভাষা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, যারা বোঝেন তারা তাকে দোষ দিয়ে কথা বলবে না। তিনি আরও বলেন, ‘আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে সরি।’

‘ন ডরাই’ সিনেমার মধ্য নিয়ে ঢালিউডে যাত্রা শুরু করে সুবেরাহ বিনতে কামাল। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়ে যাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore