Sunday 28 June, 2026

For Advertisement

সেন্সরের অপেক্ষায় জয়ার বিউটি সার্কাস

24 April, 2021 11:58:10

তিন বছর আগে নির্মাণ কাজ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত ছবি ‘বিউটি সার্কাস’।

নির্মাণকাজের দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে গত বছর করোনাকালের মধ্যেই এর শেষ অংশের কাজ সম্পন্ন হয়। এরপর থেকেই ছবির কারিগরি অংশের কাজ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার।

বর্তমানে এর শেষ পর্যায়ের কিছু কাজ চলছে। এসব সম্পন্ন করে আগামী ঈদের পর এটি সেন্সরের জন্য জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক মাহমুদ দিদার।

তিনি বলেন, ‘ভালো একটি কাজ করতে গেলে তো কিছুটা বিলম্ব হতেই পারে। ছবির কাজ শেষ হতে এ জন্যই দেরি হচ্ছিল। তা ছাড়া আর্থিক সংকটের কারণেও কিছুদিন কাজ বন্ধ ছিল।

এখন সেসব সমস্যা কেটে গেছে। বলা যায়, ছবিটি পুরোপুরি প্রস্তুত। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর দ্রুতই এটি মুক্তি দেওয়ার চেষ্টা আছে আমাদের।’

একজন সার্কাস শিল্পীর জীবনের সুখ-দুঃখ নিয়েই ছবির গল্প তৈরি হয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘ছবির গল্প সুন্দর।

এ ধরনের কাজ আমার পছন্দ। কিন্তু কাজটি শেষ হতে সময় লেগেছে। এখন আবার মহামারি চলছে। সব মিলিয়ে একটি ভালো সময় ছবিটি মুক্তি দিলে দর্শকনন্দিত হবে, এটি আমার বিশ্বাস।’

ছবিতে আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, ফেরদৌস, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore