Friday 17 April, 2026

For Advertisement

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি মিথিলা

29 May, 2023 7:05:47

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ২০১৯ সালে ভারতের কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মডেল অভিনেত্রী মিথিলা। বিয়ের ঠিক তিন বছর পর ২০২২ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে বলে গুঞ্জন ওঠে। তখন সেটাকে গুজব বলেই জানিয়েছেন মিথিলা।

মূলত ফেসবুকে সৃজিত ও মিথিলার হেঁয়ালি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন রটে। তখন মিথিলা বলেছেন ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, আমাদের একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে ডিভোর্সের জল্পনা শুরু করে দিল।’ তিনি তখন আরও বলেন, ‘আমার কাছে এ বিষয়টা খুব অনৈতিক।

এর আগেও ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। এটা ঠিক নয়।’ এক বছর পর একই রকম গুঞ্জন আবারও শুরু হয়েছে। এবার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষ করে কলকাতার একটি গণমাধ্যম জানিয়েছে, সৃজিত নাকি ইদানীং অন্য একটি মেয়েকে সময় দিচ্ছে। বিভিন্ন পার্টিতে সেই মেয়েটির সঙ্গে তাকে দেখা যায়। মিথিলার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। খবর প্রকাশের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মিথিলা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore