Saturday 2 May, 2026

For Advertisement

ভক্তদের দুঃসংবাদ দিলেন অনন্ত-বর্ষা

21 May, 2023 9:23:01

এবারের ঈদে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনীত ‘কিল হিম’ সিনেমা। এখনো সেটা চলছে ঢাকার বিভিন্ন হলে। শোনা যাচ্ছিল, কোরবানির ঈদে মুক্তি পাবে এ জুটির পরবর্তী ছবি ‘নেত্রী: দ্য লিডার’। অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু ঈদকে সামনে সেই ভক্তদের দুঃসংবাদ দিলেন অনন্ত-বর্ষা।

অনন্ত-বর্ষার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না তাদের ‘নেত্রী: দ্য লিডার’। এই ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। যৌথভাবে সেটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও বাংলাদেশের অনন্ত জলিল। অনন্ত অভিনয়ও করেছেন। যথারীতি তার বিপরীতে নেত্রী চরিত্রে আছেন স্ত্রী বর্ষা।

এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘সিনেমার চরিত্রটি একেবারে নতুন ধরনের। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমার গল্প। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের কাছে ভালো লাগবে। তবে সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে না।’

অনন্ত-বর্ষা ছাড়াও ‘নেত্রী: দ্য লিডার’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। বাংলাদেশ থেকে আছেন ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াতসহ তুরস্কের কয়েকজন অভিনয়শিল্পীও। এদিকে, রোজার ঈদে মুক্তি পাওয়া অনন্ত-বর্ষার ‘কিল হিম’ ছবিটি পরিচালনা করেন মো. ইকবাল। এর মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন বলে দাবি অনন্ত-বর্ষার। ওই ছবিতে চিত্রনায়ক রুবেল ও খল অভিনেতা মিশা সওদাগরও আছেন

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore